স্বাস্থ্যের জন্য করলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। করলা এমন একটি সবজি যা তিতো স্বাদ যুক্ত। করলা আমাদের দেশে পছন্দের একটি সবজি হিসেবে পরিচিত। আবার অনেকেই করলা তিতা বলে খাওয়া থেকে দূরে থাকে।
করলা এমন একটি সবজি যা আমাদের শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আজকে আর্টিকেলের মাধ্যমে আমরা জানব করলা খাওয়ার উপকারিতা অপকারিতা, ওজন কমাতে করলার ব্যবহার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে করলার উপকারিতা সম্পর্কে।
সূচীপত্রঃ স্বাস্থ্যের জন্য করলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
স্বাস্থ্যের জন্য করলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা। করলা শীতকালীন সবজি। তবে কিছু কিছু জায়গায় সারা বছর করলা পাওয়া যায়। করলা তিতা স্বাদযুক্ত সবজি। কিন্তু এর পুষ্টির উপাদান অনেক বেশি। প্রাচীনকাল থেকে চিকিৎসা বিদ্যা বা নিয়মিত খাওয়ার ক্ষেত্রে করলা ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পুষ্টির উপাদান রয়েছে এই করলায়। যে ব্যক্তি নিয়মিত করলা খায় তার অসুখ কম হয়ে থাকে। আপনি প্রতিদিন সকালে খালি পেটে করলার জুস খেলে পেটের নানার সমস্যা থেকে মুক্তি পাবেন। করলার উপকারিতা সম্পর্কে নিচে দেওয়া হলঃ
রক্তের শর্করাঃ করলা আমাদের শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
হজম শক্তি বাড়ায়ঃ করলা আমাদের পেটের সমস্যা যেমনঃ গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা দূর করতে সাহায্য করে। হজম শক্তি বাড়াতে করলা আমাদের অনেক উপকার করে থাকে।
হৃদরোগের ঝুঁকি কমায়ঃ করলা খাওয়ার মাধ্যমে আমাদের হৃদরোগে ঝুঁকি অনেকটা কমে যায় এবং শরীরকে দীর্ঘকালীন সুস্থ রাখতে সাহায্য করে।
পেটের কৃমি দূর করেঃ পেটের কৃমি দূর করতে করলার বিশেষ ভূমিকা রাখে। করলা খেলে শরীরের থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায়।
করলার উপকারিতার পাশাপাশি রয়েছে অপকারিতা করলা খাওয়ার কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী করলা খেলে উপকার মিলবে। কিন্তু অতিরিক্ত মাত্রায় করলা খেলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। করলার রস বেশি খেলে পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে। তিতা করলা বেশি পরিমাণে খেলে পেটে ব্যথা, বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। করলা খাওয়ার অপকারিতা সম্পর্কে নিচে দেওয়া হলঃ
রক্তে শর্করা কমে যাওয়াঃ অতিরিক্ত মাত্রায় করলা খেলে রক্তে শর্করা হঠাৎ কমে যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিসের ঔষধ খাওয়ার সময় বেশি করলা খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে।
রক্তচাপ কমে যাওয়াঃ যারা হাই প্রেসার বা রক্তচাপ কমানোর ওষুধ খেয়ে থাকেন। তাদের জন্য করলা খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
গর্ভবতী নারীর ঝুঁকিপূর্ণঃ অতিরিক্ত মাত্রায় করলা খেলে গর্ভপাত বা জরায়ুর সংকোচন হতে পারে।
এলার্জি হওয়ার সম্ভাবনাঃ অতিরিক্ত মাত্রায় করলা খেলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এলার্জি হতে পারে যেমন চুলকানি বা চামড়া-resh হওয়া।
ডাইবেটিস নিয়ন্ত্রণে করলা খাওয়ার উপকারিতা
করলার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। এটি বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজ করলেও ডায়াবেটিস রোগীর জন্য বেশি উপকারী বলে গবেষণায় দেখা গেছে। স্বাদে তিতা হলেও এতে থাকে অনেক পুষ্টিগুণ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিং সহ বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ পদার্থ ভরপুর এ সবজিতে। বিশেষজ্ঞরা মনে করেন প্রতিদিন করলা খেলে একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একইভাবে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করা যায় ম্যাজিকের মত।
করলাতে এমন কিছু উপাদান আছে যা ইনসুলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তাই আপনি প্রতিদিন করলা খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন। করলা এন্টি ডায়াবেটিকস বৈশিষ্ট্যসমূহ কিছু সক্রিয় পদার্থ আছে। যার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে আধা কাপ করলার রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহ শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান হবে। করলা খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখা যায়।
ওজন কমাতে করলা খাওয়ার উপকারিতা
করলা শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণের কাজে নয় ওজন কমাতে করলা খাওয়ার উপকারিতা অনেক রয়েছে। করলা ওজন কমানোর ক্ষেত্রেও অনেক উপকারী। করলার তিতা স্বাদ কিছুটা বিরক্তি কর হলেও নিয়মিত ও পরিমিত করলা খেলে শরীরে বাড়তি ওজন কমে যায়। ওজন কমাতে করলার উপকারিতা হলো এটিতে ক্যালোরি কম থাকে ফাইবার বেশি থাকে। যা পেট ভরে রাখতে সাহায্য করে। এটি ফ্যাট সেল বার্ন কমাতে সাহায্য করে। এছাড়া করলায় মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে ওজন কমাতে সাহায্য করে।
চিনি শোষণ কামায়ঃ করলা খাবারের পর অতিরিক্ত চিনি রক্তে শোষিত হতে দেয় না। এর ফলে শরীরে চর্বি জমতে পারে না। যার কারণে ওজন অনেকটাই কম দেখা দেয়।
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখেঃ করলা শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখে সাহায্য করে। যা থেকে আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ হয়ে থাকে।
ফ্যাট বার্ন করেঃ করলার রস ফ্যাট সেল বার্ন করতে সাহায্য করে এবং নতুন ফেটসেল তৈরিতে বাধা দেয় ফলে ওজন অনেকটা কম হয়।
ত্বকের স্বাস্থ্য উন্নত করতে করলার ব্যবহার
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে বা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে করলা খাওয়া যেতে পারে বা এর ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে। করলা শুধু ডায়াবেটিস বা ওজন কমানোর কাজে ব্যবহার করা হয় না। এটি ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষার জন্য উপকারী। স্বাস্থ্যের জন্য করলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা। এর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এর সাহায্যে শরীরের ভেতর থেকে রক্ত পরিষ্কার করে এবং বাইরে সমস্যা কমায়। ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে তোলে। করলার ব্যবহার নিচে দেওয়া হলঃ
ফেসপ্যাক হিসেবে ব্যবহারঃ করলার রস বের করে এর সাথে শসা বা লেবু মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এতে করে ত্বকের ময়লা দূর হবে এবং ত্বক পরিষ্কার রাখবে।
খাবার হিসেবেঃ নিয়মিত করলা খেলে বা করলার রস খেলে ত্বক থেকে দূষিত পদার্থ দূর করে। ত্বকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালচে ভাব দূর করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
ব্রণ ফুসকুড়ি দূর করেঃ করলার রস রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীরে টক্সিন বের করে দেয়। ফলে ব্রণ ও ফুসকুড়ি, একজিমার মত সমস্যা কমে যায়।
করলার রস ব্যবহারের মাধ্যমে ত্বকের দাগ, চুলকানি ইত্যাদি অনেকটা কমে যায়। সকালে খালি পেটে করলার রস হাফ কাপ খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। করলার রসের সাথে হলুদ গুঁড়া হাফ চামচ মিশিয়ে মুখে লাগালে ব্রণের সমস্যা দূর হয়ে থাকে। ত্বক উজ্জ্বল করার জন্য করলার রস এর সাথে শসার রস মিশিয়ে মুখে লাগান সপ্তাহে দুইবার ব্যবহার করুন এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। তবে খেয়াল রাখতে হবে করলার রস মুখে ব্যবহার করলে কারো কারো ক্ষেত্রে ত্বকে অ্যালার্জি হতে পারে। এর জন্য আগে ছোট অংশে লাগিয়ে কিছুটা রস ব্যবহার করে দেখে নিতে পারেন।
হজম শক্তি উন্নত করতে করলার ব্যবহার
হজম শক্তি উন্নতি করতে করলার ব্যবহার ব্যাপক উপকার পাওয়া গেছে। স্বাস্থ্যের জন্য করলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা দুটোই রয়েছে। করলা হজম শক্তি বৃদ্ধি করার জন্য একটি প্রাকৃতিক ঔষধ। হজমশক্তি বাড়াতে করলা সরাসরি কাজ করে এমন তথ্য কোথাও পাওয়া যায়নি। তবে কিছু সাধারণ উপায় আছে যা হজম শক্তি উন্নত করতে পারে। যেমন নিয়মিত পর্যাপ্ত পানি পান করা, ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া, মানসিক চাপ কমানো, নিয়মিত খাবার খাওয়া, ভালো ঘুম ইত্যাদি।
করলা নিজস্ব পুষ্টিগুণ যা হজমের জন্য উপকারী হতে পারে। তাই এটি পরিমাণ মত খাবেন। করলা তিতা উপাদান ফ্যাটি লিভারের সমস্যা দূর করে হজম শক্তি বাড়ায়। নিয়মিত করলা খেলে বদহজম, পেটের ভারীভাব, অম্লতা ও গ্যাসের সমস্যা কম দেখা দেয়। করলা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে করলায় প্রচুর ফাইবার থাকে যা অম্ল পরিষ্কার রাখতে সাহায্য করে এবং মল নরম করে। যার ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় না। করলা এন্টি ব্যাকটেরিয়ার গুন থাকায় এতে ক্ষতিকর জীবাণু নষ্ট করে ফেলে হজম শক্তি বৃদ্ধি করে।
অতিরিক্ত করলা খাওয়ার ক্ষতিকর দিক
করলা যতটা উপকারী এবং পুষ্টিগুণে ভরপুর তেমনি অতিরিক্ত খেলেও তার ক্ষতিকর হতে পারে। করলার নিয়ম মাফিক খাওয়া উচিত। বেশি খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অতিরিক্ত করলা খেলে রক্তে শর্করা হঠাৎ কমে যাওয়া একটি বড় ক্ষতিকর দিক। ডায়াবেটিস রোগীর ঔষধ বা ইনসুলেন্সের পাশাপাশি বেশি করলা খেলে রক্তের শর্করার স্বাভাবিকভাবে কম হয়ে যেতে পারে। এর ফলে মাথা ঘোরা, দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
অতিরিক্ত মাত্রায় করলা খেলে এবং নিয়মিত করোলা খেলে লিভারের চাপ পড়ে ক্ষতির আশঙ্কা থাকে। গর্ভাবস্থায় কোন নারী যদি বেশি করলা খায় তাহলে তার জন্য অনেক বিপদজনক। কারণ এটি জরায়ুর সংকোচন বাড়িয়ে গর্ভপাত ঘটানোর মতো ক্ষমতা রাখে। স্তনদানকারী মায়েদের জন্য বেশি করলা খেলে শিশুদের জন্য হজম সমস্যা ও মায়ের বুকের দুধের মানের প্রভাব ফেলতে পারে। তাই করলা অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকায় ভালো। এর ফলে ক্ষতিকর দিকগুলো কম হবে এবং শরীর সুস্থ থাকবে।
গর্ভবতী মহিলাদের জন্য সর্তকতা
গর্ভাবস্থায় করলা খাওয়া খুব উপকার হবে। প্রথম কয়েক মাস না খাওয়াই ভালো এতে করে মা ও শিশু দুজনের শারীরিক অবস্থা ভালো থাকে। পরিমান মত করলা খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত করলা খেলে গর্ভবতী মায়ের জন্য সমস্যার কারণ হতে পারে। এমন কি গর্ভপাত হওয়ার সম্ভাবনাও থাকে। গর্ভবতী নারীদের জন্য করলা খাওয়ার বিশেষ সর্তকতা রয়েছে। করলা অনেক উপকারিতা থাকলেও গর্ভাবস্থায় এটি অনেক ঝুঁকিপূর্ণ। করলায় থাকা কিছু রাসায়নিক পদার্থ জরায়ু সংকোচন বাড়াতে সাহায্য করে এবং গর্ভপাত ঘটাতে পারে।
অতিরিক্ত সংকোচনের কারণে অকাল প্রসব হতে পারে। গর্ভবতী মায়ের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি থাকে। বিশেষ করে যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে। গর্ভাবস্থায় করলা খেলে স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে করলা দুধের স্বাদের তিতা প্রভাব ফেলতে পারে এবং শিশুর হজমের সমস্যা তৈরি করতে পারে। এইজন্য গর্ভবতী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া করলা রস বা করলা বেশি খাওয়া ঠিক না। গর্ভবতী মায়েদের জন্য খালি পেটে করলার রস খাওয়া একেবারেই উচিত নয়।
খালি পেটে করলার জুস খাওয়ার উপকারিতা
করলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা উপরে জেনেছি এখন আমরা জানবো খালি পেটে করলা জুস খাওয়ার উপকারিতা সম্পর্কে। করলা খাওয়ার ভালো সময় হলো খালি পেটে করলার জুস খাওয়া যাতে। আমাদের শরীরে সম্পূর্ণভাবে পুষ্টি পাওয়া যায়। সকালে খালি পেটে করলা জুস খাওয়ার ফলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তাছাড়া নিয়মিত খাওয়ার ফলে আপনার তাদের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
চুল শক্ত করে, মানসিক সমস্যা দূর করে, সারাদিন কাজ করার এনার্জি পাওয়া যায়। শরীরের ব্যথা দূর করে। এজন্যই চেষ্টা করবেন সকালে খালি পেটে এক গ্লাস করলার শরবত খাওয়ার। তবে আপনি চাইলে অন্য উপায় করলা খেতে পারেন। সবথেকে ভালো উপায় হল সকালে খালি পেটে এক গ্লাস করলা জুস খাওয়া। এতে মন সতেজ থাকে সুস্থ থাকে। কাজের উৎসাহ বাড়ে শরীরের ক্লান্তি দূর হয়। এর জন্যই বলা হয় খালি পেটে করলার জুস খাওয়ার অনেক উপকারিতা রয়েছে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে করলার উপকারিতা
করলাতে থাকা ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করলার খুবই উপকারী। বিভিন্ন সংক্রমণ ও সর্দি কাশি প্রতিরোধ করতে করলা অনেক সাহায্য করে থাকে। করলাতে থাকা ভিটামিন সি যার শরীরের ইমিউন সিস্টেমের শক্তিশালী করে এবং নানা ধরনের ইনফেকশন সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। করলাতে থাকা অ্যান্টিঅক্সিজেন উপাদান শরীর থেকে ক্ষতিকর রেডিকেল দূর করতে সাহায্য করে যার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার সহায়ক।
করলা পাতার রস লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এবং অ্যালকোহলজনিত ক্ষতির হাত থেকে লিভারকে রক্ষা করতে সাহায্য করে যা শারীরিক স্বাস্থ্য ভালো রাখে। করলাতে থাকা অ্যান্টিভাইরাস উপাদান যা শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে সুরক্ষা দিয়ে থাকে। এতে থাকা ফাইভার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের মধ্যে সমস্যা কমাতে সাহায্য করে এটি সুস্থ পরিপাক তন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
মন্তব্যঃ স্বাস্থ্যের জন্য করলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
স্বাস্থ্যের জন্য করলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা। করলার অনেক উপকারিতা রয়েছে এটি খেতে অনেকেই পছন্দ করে আবার অনেকের সমস্যা হয়ে থাকে। এটি শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি। নিজেকে সুস্থ রাখতে চাইলে করলা খাওয়া বেশি দরকারি। আজকে আর্টিকেলের মাধ্যমে আমরা করলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনার অনেক উপকারে আসবে।
আমাদের এই আর্টিকেল পড়ে যদি আপনার ভালো লেগে থাকে। তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। এরকম আরো শিক্ষামূলক আর্টিকেল পেতে আমাদের পেজের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের থাকে সাথে থাকার জন্য ধন্যবাদ।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url