ইংরেজী শেখার সহজ উপায় কোনটি

 ইংরেজী শেখার সহজ উপায় কোনটি এ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। বিশেষ করে যারা চাকরির পরীক্ষার দিতে যাচ্ছেন তারা এ বিষয়টি নিয়ে বেশি আগ্রহী। আবার অনেক শিক্ষার্থী যারা পড়াশোনা শুরু করেছেন তারাও জানতে চান। তাদেরকে জানানোর জন্যই আজকের আয়োজন।

ইংরেজী-শেখার-সহজ-উপায়-কোনটি
আজকের আর্টিকেলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানিয়ে দেবো আপনি কিভাবে ইংরেজি শেখা নতুনভাবে শুরু করতে পারেন এবং আস্তে আস্তে কিভাবে আপনার ইংরেজি ডেভেলপ করতে পারেন। আর্টিকেলটি ভালোভাবে পড়ার পর আশা করছি আপনাদের ইংরেজি নিয়ে ভয় চলে যাবে।

পেজ সূচিপত্রঃ ইংরেজী শেখার সহজ উপায় কোনটি

ইংরেজী শেখার সহজ উপায় কোনটি

ইংরেজী শেখার সহজ উপায় কোনটি এই প্রশ্নটা শুধুই একটা প্রশ্ন নয় বরং প্রত্যেকটা মানুষের ক্যারিয়ার গড়ার একটা মাধ্যমও বলা যেতে পারে। বর্তমান যুগে যদি ইংরেজি না জানেন এবং ইংরেজি ভালোভাবে না শিখেন তাহলে আপনি আপনার কর্মজীবনের টিকে থাকতে পারবেন না। আপনি যেই সেক্টরে যান না কেন সবগুলো সেক্টরে আপনাকে ইংরেজি শিখেই যেতে হবে এবং ইংরেজি জানতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তবু আপনাকে বেসিক কিছু ইংরেজি জানতে হবে। ইংরেজি শেখার কিছু সহজ উপায় নিচে দেওয়া হলঃ
  • বই পড়া ও লেখার অভ্যাস করা।
  • সহজ শব্দ থেকে শুরু করুন।
  • ইংরেজিতে অন্যের সাথে কথা বলার অভ্যাস তৈরি করুন।
  • শেখার পরিবেশ তৈরি করুন যেখানে আপনি ইংরেজিতে কথা বলতে পড়তে ও শিখতে পারেন।
  • প্রতিদিন কিছু ঘটনা উপর ডাইরি লিখার অভ্যাস করুন।
এছাড়াও আপনি যদি কর্মজীবনে প্রবেশ করেন সেখানেও ইংরেজি লাগে। ইংরেজি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাই পুরো বিশ্বে ইংরেজি ভাষাতেই কথা বলা হয় এবং যোগাযোগ করা হয়। তাই ইংরেজি ভাষার আলাদা একটা গুরুত্ব আছে। এই ইংরেজির ওপর দক্ষতা অর্জন করতে হলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলো মানার মাধ্যমে আপনি ইংরেজি উপর দক্ষতা অর্জন করতে পারবেন। পরের ধাপ গুলোতে সেগুলোই জানিয়ে দেব। চলুন জেনে নেই।

বেসিক গ্রামার শিখে নিয়ে

ইংরেজি শিখতে হলে আপনাকে প্রথমে ইংরেজি ব্যাকরণের উপর একটা ভালো দক্ষতা রাখতে হবে। সেজন্য বেসিক গ্রামার গুলো আপনাকে শিখে নিতে হবে। প্রথমে বেসিক গ্রামার শুরু করার জন্য আপনি Parts of speech দিয়ে শুরু করতে পারেন। এরপর আস্তে আস্তে Sentence, Tens, Voice, Narration শিখে নিতে পারেন। যখন এই কয়েকটা বিষয়ের উপর আপনি ভালোভাবে দক্ষতা অর্জন করবেন, পরের ধাপগুলো আপনার জন্য তখন সহজ হয়ে যাবে। তাই এই ধাপ গুলো ভালোভাবে শিখে নিন।
এই ধাপ গুলো ভালোভাবে শিখে নেওয়ার জন্য অবশ্যই আপনার একটা ভালো গাইড দরকার। সেজন্য আপনি কোন কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন অথবা ইংরেজির উপর দক্ষতা রাখে এমন একজন শিক্ষক হোম টিউটর হিসেবে রাখতে পারেন। তবে বেসিক গ্রামার শেখার বিষয়টি নির্ভর করছে আপনার প্র্যাকটিসের উপর। ম্যাথ সাবজেক্ট যেরকম প্র্যাকটিস করে করে নিজেকে উন্নত করতে হয় ইংরেজির ব্যাপারটাও তেমনি। ইংরেজি গ্রামার যত প্র্যাকটিস করবেন তত আপনার ডেভলপ হবে।

নতুন শব্দ মুখস্থ করে

ইংরেজিতে দক্ষতা অর্জন করার আরেকটা উপায় হল প্রতিটি নতুন কিছু শব্দ মুখস্ত করে ফেলা। কারণ যখন আপনি ইংরেজিতে কথা বলতে চাইবেন তখন আপনি ইংরেজি গ্রামারটা জানেন কিন্তু যদি বাংলা থেকে ইংরেজিতে শব্দ কনভার্ট করতে না পারেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। সেজন্য আপনাকে ভোকাবুলারি স্ট্রং করতে হবে। এ ভোকাবুলারি স্ট্রং করার জন্য আপনাকে প্রতিদিন অবশ্যই পাঁচ থেকে দশটি নতুন ইংরেজি শব্দ মুখস্থ করতে হবে। এর কোন বিকল্প পদ্ধতি নেই।

যখন আপনি প্রতিদিন ৫ থেকে ১০ টি নতুন শব্দ মুখস্ত করে ফেলবেন আস্তে আস্তে তখন আপনার ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে। তবে এখানে মনে রাখতে হবে আপনি যেই শব্দগুলো প্রতিদিন মুখস্ত করছেন সেগুলো ভুলে যেতে পারেন। সেগুলো যাতে মনে থাকে সেজন্য আপনাকে সপ্তাহে একবার হলেও পেছনে মুখস্ত করা শব্দগুলো রিভিশন দিতে হবে। তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আপনার ভোকাবুলারি আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকবে।প্রতিদিন শব্দ মুখস্ত করার দিকে মনোযোগ দিতে হবে।

প্রতিদিন ইংরেজী চর্চা করে

প্রতিদিন ইংরেজি চর্চা করার কোন বিকল্পে নেই যদি আপনি ইংরেজি সহজে শিখতে চান। ইংরেজিতে একটি প্রবাদ আছে প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আপনি কোন কাজেই কখনোই ১০০ শতাংশ নির্ভুল হতে পারবেন না। তবে যদি আপনি নিয়মিত চর্চা করেন তাহলে অবশ্যই আপনার ভুলগুলো কমে যাওয়া শুরু করবে। ইংরেজিতে গ্রামার শেখার পর আর ভোকাবুলারি স্ট্রং করার পর আপনার প্রথম কাজ হল নিয়মিত ইংরেজি চর্চা করা। এটি করলেই কেবল আপনার ইংরেজিতে দক্ষতা অর্জন হবে।
এই কাজটি করার জন্য আপনি প্রতিদিন অল্প করে হলেও ইংরেজি পড়তে হবে, ইংরেজিতে কথা বলতে হবে বা ইংরেজিতে কোন কিছু লিখতে হবে। আপনার চারপাশের পরিবেশটা যেমন হবে আপনি সেই পরিবেশের দ্বারা তেমনি ইফেক্টেড হবেন। তাই আপনি যদি আপনার চারপাশের পরিবেশটা ইংরেজি ভাষার পরিবেশ বানিয়ে নিতে পারেন তাহলে আপনিও এর দ্বারা ইফেক্টেড হতে পারেন। আর এমন পরিবেশ তখনই তৈরি হবে যখন আপনি প্রতিদিন অল্প করে হলেও নিয়মিত ইংরেজি চর্চা করবেন।

ইংরেজী গল্পের বই পড়ে

ইংরেজী শেখার সহজ উপায় কোনটি সেটি জানার আরেকটি উপায় হল ইংরেজি গল্পের বই পড়া। ইংরেজি গল্পের বই পড়ার মাধ্যমে আপনার ইংরেজির উপর দক্ষতা বেশি অর্জন হবে। কারণ যখন আপনি ইংরেজি গল্পের বইগুলো পড়তে থাকবেন তখন ইংরেজি ভাষার একটা পরিবেশ তৈরি হবে। আপনি যখন বারবার আপনার মস্তিষ্কে ইংরেজি শব্দগুলো ঢুকাবেন তখন এটা আপনার মস্তিষ্ককে ইংরেজী ভাষার জন্য অভ্যস্ত করে তুলবে। তাই আপনার উচিত হবে নিয়মিত ইংরেজি বই পড়া।

ইংরেজি গল্পের বইগুলো আপনি প্রতিদিন অন্তত ২০ মিনিট করে পড়ুন এতে করে আপনার ইংরেজি চর্চাও হবে। গল্পের বিভিন্ন শব্দের অর্থ যখন আপনি করতে যাবেন তখন আপনার ভোকাবুলারিও স্ট্রং হবে। আবার একটা লেখক কিভাবে ইংরেজি ভাষা ব্যবহার করছেন কিভাবে কথা বলছেন সেগুলো আপনি ইংরেজি গল্পের বই পড়ার মাধ্যমে বুঝতে পারবেন। এভাবে যদি আপনি ইংরেজি গল্পের বই পড়তে থাকেন তাহলে ইংরেজি ভাষার উপর আপনি দক্ষতা অর্জন করতে পারবেন।

ইংরেজী সিনেমা দেখে উন্নতি

ইংরেজি শেখার সবথেকে মজার উপায় হল ইংরেজি সিনেমা দেখা। আপনি যদি ইংরেজি সিনেমা দেখেন তাহলে সেখানে আপনি ভাষা শিখতে পারবেন আবার উচ্চারণ শিখতে পারবেন। এর পাশাপাশি কোন টনে কথা বলছে এবং ইংরেজি ভাষাগুলো কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে শব্দের ব্যবহার গুলো করা হয় সেগুলো শিখতে পারবেন। যখন আপনি কথাবার্তা বলতে দেখবেন সিনেমাতে তখন আপনার ব্রেনে ভাষা গুলো দ্রুত ক্যাচ করবে। শুরুর দিকে আপনি তাই সাবটাইটেল সহ সিনেমা দেখতে পারেন।
ইংরেজী-শেখার-সহজ-উপায়-কোনটি
এর কারণ হলো আপনি শুরুর দিকে নতুন শব্দগুলো ভালোভাবে নাও বুঝতে পারেন। তাই যদি সাবটাইটেল সহ সিনেমা দেখেন তাহলে নতুন শব্দের অর্থ গুলো বুঝতে পারবেন এভাবে আস্তে আস্তে সাবটাইটেল ছাড়া সিনেমা দেখার অভ্যাস করতে হবে। এটা করলে আপনার সিনেমা দেখার এবং সেখানে ইংরেজিতে কথা বলার দক্ষতা বেড়ে যাবে। আরেকটা মজার বিষয় হলো আপনি যখন সিনেমা দেখে ইংরেজি শিখবেন তখন আপনার একঘেয়েমি কাজ করবে না। মানে আপনি মজা নিয়ে সিনেমা দেখবেন আবার ইংরেজিও শিখবেন।

অনলাইন অ্যাপ ব্যবহার করে

বর্তমান যুগটা ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে ইংরেজি শেখার ডিজিটাল উপায় আছে। আপনি এখন ঘরে বসেই অনলাইনে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে ইংরেজি শিখতে পারেন। এই অ্যাপগুলোতে আপনার ইংরেজি শেখার জন্য যত ধরনের প্র্যাকটিস দরকার সবগুলোই মোটামুটি দেওয়া থাকে। এমন কিছু জনপ্রিয় অ্যাপ হল Duolingo, BBC Learning English, Memrise, Hello English ইত্যাদি। এই অ্যাপ গুলো ব্যবহার করে আপনি আপনার ভোকাবুলারি স্ট্রং করতে পারেন। বিশেষ করে স্পিকিং এর জন্য অ্যাপ গুলো বেশ কার্যকরী।
এগুলো ব্যবহারের সুবিধা হল আপনি হাতের কাছে যখন ইচ্ছে প্র্যাকটিসের জন্য এই অ্যাপগুলো পেয়ে যাবেন।এগুলোতে নানা ধরনের কুইজ থাকে সেগুলো আপনার ইংরেজি ডেভলপে সাহায্য করবে। আবার আপনি কতটুকু শিখছেন এবং আপনার কোয়ালিটি কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেটাও আপনি এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। কাজেই আপনি যদি ভালোভাবে ইংরেজি শিখতে চান তাহলে এই ধরনের অ্যাপ গুলো ব্যবহার করতে হবে। প্রতিদিন যদি ১০ থেকে ১৫ মিনিটেই অ্যাপগুলোর পেছনে সময় দেন তাহলে আশা করা যায় ইংরেজি শিখতে পারবেন।

বন্ধুদের সাথে প্র্যাকটিস করে

ইংরেজিতে ইমপ্রুভ করার এবং আপনার ভাষার স্কিল ডেভেলপ করার অন্যতম একটা উপায় হল প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসের জন্য সবথেকে ভালো কাজে দেবে আপনার বন্ধু-বান্ধব। আপনি যদি নিয়মিত তাদের সাথে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করেন তাহলে আপনার কথার মধ্যে অনেক ভুল চলে আসবে। অর্থাৎ তাদের প্রথম প্রথম যখন ইংরেজিতে কথা বলতে চাইবেন তখন আপনি আটকে যাবেন, কথা বলতে কষ্ট হবে, আরও নানা ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আস্তে আস্তে আপনার ভাষার ইমপ্রুভ হবে।

যখন আপনি প্রতিদিন আপনার বন্ধুবান্ধবের সাথে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করবেন প্রথম দিকে আপনার সমস্যা হলেও আস্তে আস্তে সমস্যা গুলোর মধ্য দিয়েই আপনি ইংরেজিতে কথা বলার উপর দক্ষতা অর্জন করতে পারবেন।প্রথমে শব্দ প্রয়োগ করতে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন।আপনার গ্রামারের সমস্যা হতে পারে। এভাবে আটকাতে আটকাতেই আপনার ইমপ্রুভ হবে। কোন জায়গায় আপনি আটকে যাচ্ছেন সেটা নিজে নিজে ঠিক করবেন আবার কথা বলার প্র্যাকটিস করবেন। এভাবেই ইংরেজিতে ইমপ্রুভ হবে।

ধৈর্য আর পরিশ্রমের সাথে

যেকোনো কাজে সফল হওয়ার জন্য ধৈর্য আর পরিশ্রমের দরকার আছে। প্রথমত কোন কাজ ভালোভাবে শেষ করার জন্য পরিশ্রমের প্রয়োজন। কারণ আপনি যদি শুধু স্বপ্নই দেখে যান কিন্তু সেই স্বপ্ন অনুসারে কাজ না করেন তাহলে সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে বাস্তবে আর রূপ নেবে না। আর আপনি যখন পরিশ্রম করতে যাবেন তখন বারবার ব্যর্থতার শিকার হতে পারেন। আর এই ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য আর সামনে আগানোর জন্য তখন আপনার প্রয়োজন হবে ধৈর্য। তাই পরিশ্রম আর ধৈর্য একসাথে দরকার।
ইংরেজী-শেখার-সহজ-উপায়-কোনটি
আপনি যখন ইংরেজি শিখতে যাবেন তখন বারবার বিভিন্ন বিষয়ে ফেল হবেন। হয়তো গ্রামার ভুল হতে পারে আবার আপনার শব্দ প্রয়োগ করতে গিয়ে ভুল হতে পারে। এই ভুলগুলো আবার ঠিক করার জন্য আপনার ধৈর্যের এবং পরিশ্রমের প্রয়োজন। যখন আপনি এই ভুলগুলো থেকে নতুন করে আবার শুধরে নিয়ে একটি শুরু করবেন তখনই কেবল আপনার ইংরেজি ডেভেলপ হবে। আবার শব্দ মুখস্ত করার জন্য কিন্তু আপনার ধৈর্যের প্রয়োজন আছে। তাই আপনি যদি ইংরেজি শেখার জন্য স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার ধৈর্যের সাথে পরিশ্রম চালিয়ে যেতে হবে।

মন্তব্যঃ ইংরেজী শেখার সহজ উপায় কোনটি

ইংরেজী শেখার সহজ উপায় কোনটি এ নিয়ে আজকে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। ইংরেজি শেখার সহজ এমন ৮টি উপায় বর্ণনা করা হয়েছে। আপনি যদি আজকের আর্টিকেলে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে ইংরেজি শেখার এমন সহজ উপায় গুলো খুব ভালোভাবে বুঝে যাবেন। আজকের আর্টিকেলে আমরা যে উপায়গুলো বর্ণনা করেছি সেগুলো যদি আপনি নিয়মিত মেনে চলেন তাহলে আপনিও ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন করতে পারবেন।

তবে মনে রাখার বিষয় হলো আপনি কিভাবে ইংরেজি শেখার উপায় টা শুরু করছেন সেটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটার মাধ্যমেই আপনি কতটুকু সাকসেস হবেন সেই বিষয়টা নির্ভর করছে। আর এর পাশাপাশি আপনাকে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় এবং ধৈর্য দিয়ে এগিয়ে যেতে হবে। ধৈর্য হারা হলে আপনি আপনার ইংরেজি উপর দক্ষতা অর্জন করতে পারবেন না। ভিন্নধর্মী এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url