ড্রাগন ফলের চাহিদা এবং উপকারিতা ও অপকারিতা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ড্রাগন ফল খেলে কি ধরনের ভিটামিন এবং এই ফল খাওয়ার ফলে কেমন উপকার পাওয়া যায় তা সম্পর্কে জানতে চেয়েছেন। স্বাস্থ্য সচেতনতা ও ভিন্নধর্মী স্বাদ ও পুষ্টিগুণের কারণে বিশ্বজুড়ে
ড্রাগন ফলে চাহিদা বাড়ছে। ড্রাগন ফলে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ উপাদান থাকে যা ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আজকের আর্টিকেলে আমরা জানবো ড্রাগন ফলের চাহিদা ও উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে, চলুন আর দেরি না করে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে নেই।
সূচিপত্রঃ ড্রাগন ফলের চাহিদা এবং উপকারিতা ও অপকারিতা
ড্রাগন ফলের চাহিদা এবং উপকারিতা ও অপকারিতা, ফল মানে আমাদের জীবনে পুষ্টির ভান্ডার। কিন্তু আজকাল ফলের বাজারে দিন দিন যে নামটা জনপ্রিয় হচ্ছে সে নামটা হলো ড্রাগন ফল। ড্রাগন ফলের বাহ্যিক রূপ যেন ঠিক জ্বলজ্বলে লাল বা হলুদ রঙে আঁকাবাঁকা আঁশযুক্ত এক টুকরো শিল্পকর্ম, ড্রাগন ফল দেখতে অনেক আকর্ষণীয় একটি ফল। দেখতে যেমন আকর্ষণীয় ড্রাগন ফল খেতে ও তেমন সুস্বাদু। বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে বিশ্বব্যাপী ড্রাগন ফলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ড্রাগন ফলের চাহিদা ও উপকারিতা এবং অপকারিতা তুলে ধরা হলোঃ
স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহঃ প্রাকৃতিক ও পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রতি মানুষের আগ্রহ বাড়ায় ড্রাগন ফলে চাহিদা বৃদ্ধি পেয়েছে।
আকর্ষণীয় চেহারাঃ ড্রাগন ফল দেখতে অনেক আকর্ষণীয় একটি ফল এবং এটি ভিন্নধর্মী হওয়ার কারণে এটি অনেকের কাছে জনপ্রিয় একটি ফল।
রোগ প্রতিরোধ ক্ষমতাঃ ড্রাগন ফলে ভিটামিন ও অ্যান্টি-অক্সাইড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে থাকে।
ত্বক ও চুলের স্বাস্থ্যঃ ড্রাগন ফল সাধারণত উজ্জ্বল ত্বক রাখতে এবং চুল ও নখ মজবুত করতে প্রয়োজনীয় খনিজ উপাদান সরবরাহ করে থাকে।
হজম জনিত সমস্যাঃ ড্রাগন ফলে অনেক বেশি ফাইবার আছে যদি কেউ ড্রাগন ফল অনেক বেশি সেবন করে থাকে তাহলে এতে থাকা ফাইবারের কারণে পেট ফাঁপা বা ডায়রিয়ার মত সমস্যা হতে পারে।
মল ও প্রসাবের রং পরিবর্তনঃ সাধারণত ড্রাগন ফল খাওয়ার ফলে মলের রং পরিবর্তন হয়ে থাকে যেমন লাল বা কালো এবং কখনো কখনো প্রসাবের রং লাল হতে পারে যা সাধারন একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
বিশ্বে ড্রাগন ফলের উৎপাদন ও জনপ্রিয়তা
ড্রাগন ফলটা দেখতে প্রথমে মনে হয় লাল বা হলুদ রঙের কোন শিল্পকর্ম, ভিতর সাদা বা লাল শাস আর তাতে অসংখ্য ছোট ছোট কালো বীজ সেটাই হচ্ছে ড্রাগন ফল। আজকাল আমাদের খাদ্য তালিকা প্রথমেই ড্রাগন ফল থাকে। ড্রাগন ফল আগে মূলত দক্ষিণ আমেরিকায় সীমাবদ্ধ থাকলেও এখন এই ফল এশিয়া থেকে ইউরোপ সবখানেই এই ফলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ড্রাগন ফল সাধারণত গরম ও শুষ্ক আবহাওয়াতে ভালো জন্মায়। এজন্য বেশ কয়েকটি দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, বাংলাদেশ, ভারত ইত্যাদি এসব দেশে ড্রাগন ফল চাষ করা হয়।
ড্রাগন ফল শুধু দেখতে সুন্দর আর খেতে মিষ্টি বলে জনপ্রিয় নয় বরং ড্রাগন ফলের ভিতরে লুকিয়ে আছে নানা স্বাস্থ্য উপকারিতা যেমন এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার এবং এন্টিঅক্সাইড যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ড্রাগন ফল ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতার উপর সবাই সচেতন থাকে। আজকাল মানুষ পেট ভরার জন্য শুধু খাবার খেয়ে থাকে না বরং শরীরের সুস্থতার কথা ভেবে ও খাবার বেছে নিচ্ছে মানুষ আজকাল যেমন ড্রাগন ফলের চাহিদা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এসব দেশে খুবই অল্প দামে ড্রাগন ফল পাওয়া যায় কিন্তু বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোতে এর বাজার দ্রুত বাড়ছে।
বাংলাদেশের ড্রাগন ফলের চাহিদা
আমাদের বাংলাদেশের ফলের বাজার মানে আম, লিচু, কাঁঠাল বা কলা এইসব ফল বেশি পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের বাজারে হঠাৎ করেই অতিথি নতুন ফল হিসাবে ড্রাগন ফলের পরিচিতি পেয়েছে। এই ফল লালচে রঙের খোসা ভেতরে সাদা বা লাল শাশ আর কালো ভিজে ভরা এই ফল এখন অনেকের প্রিয় তালিকায় উঠে এসেছে। ড্রাগন ফল শুধু দেখতেই সুন্দর না এর স্বাস্থ্য উপকারিতার কারণে দেশে দেশে ড্রাগন ফলে চাহিদা প্রতিদিনই বেড়ে চলেছে। বাংলাদেশের ড্রাগন ফলের জনপ্রিয়তার বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ হলোঃ
স্বাস্থ্য সচেতনতাঃ আজকাল মানুষ তাদের দৈনন্দিন জীবনে শুধু সুস্বাদু খাবার নয় মানুষ আজকাল স্বাস্থ্যকর খাবার বেছে নিতে চান। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার রয়েছে।
ডায়াবেটিস রোগীদের আগ্রহঃ বাংলাদেশ ডায়াবেটিসের রোগীর সংখ্যা অনেক বেশি তাই গবেষণায় দেখা গেছে ড্রাগন ফলে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই ড্রাগন ফলকে রোগীরা নিরাপদ ফল হিসেবে বেছে নিতে পারেন।
স্থানীয় উৎপাদন বৃদ্ধিঃ বাংলাদেশে আগে শুধু ড্রাগন ফল আমদানির উপরে নির্ভরশীল ছিল। তখন ফলের দাম অনেক বেশি ছিল। কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষকেরা এই ড্রাগন ফলের চাষ শুরু করেছে যেসব স্থানে চাষ হয় রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এইসব জায়গায় বাগান তৈরি হচ্ছে আজকাল। এতে দিন দিন সরবরাহ বাড়তেছে এবং দাম আগের থেকে কিছুটা কম হয়েছে।
স্থানীয় বাজারে ড্রাগন ফলের মূল্য ও সরবরাহ
বাংলাদেশ এক সময় ড্রাগন ফল ছিল একেবারেই বিরল আর দামি ফল। ড্রাগন ফল শুধু সুপারশপে বা বিদেশের দোকানে গিয়ে দেখতে পেতেন কিন্তু চাইলে ও কিনতে পারতেন না পকেটের মধ্যে হাত ঢুকিয়ে আবার চলে আসতে হতো কারণ এর দাম ছিল তখন অনেক বেশি। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। ড্রাগন ফল স্থানীয়ভাবে চাষ হওয়ার কারণে এবং উৎপাদন বাড়ার কারণে ড্রাগন ফল ধীরে ধীরে সাধারণ ক্রেতার হাতের নাগালের ভিতরে চলে আসতেছে। বাংলাদেশের ড্রাগন ফলের দাম একেক সময় একেক রকম হয়ে থাকে।
ঢাকা সহ বড় শহরের সুপারশপে ড্রাগন ফল সাধারণ এক কেজিতেই ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়। আর যেসব অঞ্চলের সরাসরি বাগান রয়েছে যেমন রাজশাহীর যশোর এবং চট্টগ্রাম সেসব অঞ্চলে তুলনামূলক ভাবে দাম কম রয়েছে। অনেক সময় কেজিতে প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দামেও পাওয়া যায় ড্রাগন ফল। ড্রাগন ফলের গাছ বছরে একাধিকবার ফল দেয় ফলে আম লিচু বা কাঁঠালের মত নির্দিষ্ট মৌসুমের উপর নির্ভর করতে হয় না। এজন্য ড্রাগন ফল সারা বছরই বাজারে পাওয়া যায়।
ড্রাগন ফলের রপ্তানি সম্ভাবনা
বাংলাদেশের কৃষি খাত সবসময় বৈচিত্র্যময়। একসময় আমরা যখন বাংলাদেশের শুধুমাত্র আম, লিচু, কাঁঠাল বা কলাকে ভাবতাম এখন সেখানে নতুন অতিথি হয়ে এসেছে ড্রাগন ফল। ড্রাগন ফলের বাহ্যিক সৌন্দর্য, স্বাস্থ্য গুণ এবং আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তার কারণে এটি বাংলাদেশের শুধু ভোক্তাদের নয় কৃষকদের ও দৃষ্টি কেড়েছে ড্রাগন ফল। আন্তর্জাতিক বাজারে ড্রাগন ফলে চাহিদা দিন দিন বেড়েই চলেছে ভিয়েতনাম, থাইল্যান্ড ইউরোপ এইসব দেশে চাহিদা দিন দিন ক্রমশর বৃদ্ধি পাচ্ছে।
যদি বাংলাদেশের ফল মানসম্মত হয় তাহলে বাইরের বাজারে প্রবেশের বড় ধরনের সুযোগ রয়েছে। বিদেশি ক্রেতারা এখন স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুলছেন, ড্রাগন ফলে প্রচুর ভিটামিন সি এবং ফাইবার থাকায় এটি সুপার ফুড হিসেবে পরিচিত, যার ফলে রপ্তানি সম্ভাবনা বাড়িয়ে দেয়। বাংলাদেশের মাটি ও জলবায়ু ড্রাগন ফল চাষের জন্য বেশ উপযুক্ত। ড্রাগন ফল উৎপাদন বাজারে প্রতিযোগিতা করা সম্ভব। যদি আমরা ড্রাগন ফলের মান বজায় রেখে রপ্তানি করতে পারি তাহলে ড্রাগন ফল আগামী দিনে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে নতুন উৎস হয়ে উঠতে পারে।
ভিটামিন ও খনিজ উপাদানের উপকারিতা
আমাদের শরীরে একটা সুগঠিত যন্ত্রের মত। এই যন্ত্র চালাতে যেমন জ্বালানি দরকার হয়ে থাকে তেমনি ভিটামিন ও খনিজের মত ক্ষুদ্র কিছু অপরিহার্য উপাদানের ও প্রয়োজন হয়ে থাকে। আমরা সাধারণত খাবার থেকে এগুলো পাই। ড্রাগন ফলের চাহিদা বেড়ে যাওয়ার কারণে এখন অনেকেই দেশে ভিটামিন ও খনিজ শিল্পভাবে উৎপাদন করছে। ভিটামিন ও খনিজ উপাদানের উপকারিতা আমাদের কেন দরকার পড়ে ড্রাগন ফলের চাহিদা এবং উপকারিতা ও অপকারিতা তা নিচে আলোচনা করা হলোঃ
স্বাস্থ্য সেবা সহজলভ্য হয়ঃ আগে শুধুমাত্র আমরা খাবারের মাধ্যমে ভিটামিন ও খনিজ চাহিদা পূরণ করতাম যা অনেক সময় সবার জন্য সম্ভব হতো না কিন্তু শিল্প ভাবে উৎপাদনের ফলে সাপ্লিমেন্ট আকারে এগুলো সহজে পাওয়া যায় ড্রাগন ফলে।
পুষ্টিহীনতা মোকাবেলাঃ বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে আইরন ঘাটতি ভিটামিন এ এর অভাব খুব সাধারণ সমস্যা। উৎপাদিত ভিটামিন ও খনিজ দিয়ে সেসব ঘাটতি পূরণ করা যায়।
ড্রাগন ফল খাওয়ার স্বাস্থ্যের অপকারিতা
ড্রাগন ফল দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মিষ্টি আর পুষ্টিকর। অনেকেই ড্রাগন ফলকে সুপার ফুড হিসেবে মানে তবে আমাদের একটি কথা মনে রাখা জরুরি যেকোনো খাবারেই যেমন উপকারিতা রয়েছে তেমনি অতিরিক্ত খেলে বা সবার জন্য উপযোগী না হলে ক্ষতিকর দিকও দেখা দিতে পারে। ড্রাগন ফল ও এর ব্যতিক্রম নয়। ড্রাগন ফল অতিরিক্ত পরিমাণে খেলে ফাইবারে বা হজমের সমস্যা হতে পারে। ড্রাগন ফলে ফাইবার অনেক বেশি থাকে।
যদি ড্রাগন ফল পরিমাণ মতো খাওয়া হয় তাহলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে যায়। কিন্তু এটা যদি আমরা অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকি তাহলে আমাদের ডায়রিয়া, গ্যাস্টিক বা পেট ব্যথার মত সমস্যা দেখা দিতে পারে। যদি কেউ ডায়াবেটিসের ঔষধ খান এবং ইকই সঙ্গে বেশি ড্রাগন ফল খান তাহলে রক্তের শর্করা হঠাৎ অনেক কমে যেতে পারে। আবার যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত খেলে শরীরের খনিজ জমে যেতে পারে যা কিডনিকে আরো দুর্বল করে দিতে পারে।
গর্ভবতী ও শিশুদের জন্য অপকারিতা
ড্রাগন ফল দেখতে আকর্ষণীয়, খেতে ও মজাদার এবং পুষ্টিগুণেও ভরপুর। অনেক মা বাবা ভাবেন এই ফল গর্ভবতী মা বা ছোট শিশুকে খাওয়ালে নিশ্চয় ভালো হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটি উপকারী ও হলেও তবে একটা বিষয় মনে রাখা জরুরী যে সব খাবারে যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু সীমাবদ্ধতা বা অপকারিতা ও আছে। সাধারণত গর্ভবতী নারী ও শিশুদের জন্য ড্রাগন ফলের কিছু ঝুঁকি থাকতে পারে যদি সঠিক পরিমাণে বা সঠিকভাবে খাওয়া না হয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
গর্ভবতী নারীদের জন্য ড্রাগন ফলের অপকারিতা হচ্ছে অতিরিক্ত ফাইবারের সমস্যা যার ফলে ডায়রিয়া, পেট ব্যথা, অস্বস্তি হতে পারে। গর্ভবতী মায়েদের জন্য এটা অনেক কষ্টদায়ক। এলার্জির ঝুঁকিও থেকে থাকে কিছু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ড্রাগন ফল খাওয়ার পর চুলকানি, ফুসকুড়ি বা এলার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। যদি গর্ব অবস্থায় এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ খাওয়া ও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবং ড্রাগন ফল সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাহায্য করে কিন্তু গর্ভবতী মা যদি ডায়াবেটিসের ঔষধ খান আর তার সাথে বেশি ড্রাগন ফল খান তাহলে রথের শর্করা মাত্রা হঠাৎ করে কমে যেতে পারে।
ড্রাগন ফল অতিরিক্ত খাওয়ার ফলে ক্ষতিকর দিক
ড্রাগন ফল আজকাল আমাদের দেশে খুব জনপ্রিয় একটি ফল। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ এ ভরপুর রয়েছে। তবে আমরা যদি কোন খাবারের মতোই অতিরিক্ত খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সাধারণত ড্রাগন ফল খেলে আমাদের পেটের সমস্যা হতে পারে কারণ ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার হজমের জন্য ভালো হলেও অতিরিক্ত ফাইবার অনেক হয়ে গেলে পেট ফুলে যায় গ্যাস বা পেটের সমস্যা হতে পারে। ড্রাগন ফলের মধ্যে প্রাকৃতিক চিনি থাকে।
সাধারণভাবে এটি শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত খেলে রক্তের শর্করার মাত্রা হঠাৎ কমে বা বেড়ে যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু মানুষের শরীর ড্রাগন ফলের প্রতি সংবেদনশীল হতে পারে এবং অতিরিক্ত খেলে চুলকানি চামড়ায় লাল দাগ সর্দি নাক বন্ধ শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। ড্রাগন ফল স্বাভাবিকভাবে কম ক্যালরিযুক্ত হলেও অতিরিক্ত খেলে শরীরে ক্যালরি জমা হতে পারে। যদি কেউ নিয়মিত বড় পরিমাণে ড্রাগন ফল খায় তবে ওজন বৃদ্ধি হওয়া সম্ভব না থাকে।
মন্তব্যঃ ড্রাগন ফলের চাহিদা এবং উপকারিতা ও অপকারিতা
ড্রাগন ফলের চাহিদা এবং উপকারিতা ও অপকারিতা, ড্রাগন এমন একটি ফল এই ফল দেখতে যেমন আকর্ষণীয় খেতে ও তেমন সুস্বাদু। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। ড্রাগন ফল খেলে আমাদের শরীরে শারীরিকভাবে অনেক উপকার এবং অপকার হয় যদি আমরা ড্রাগন ফল অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এজন্য আমার যদি ড্রাগন ফল খেয়ে থাকি তাহলে নিয়ম মত খাওয়া উচিত।
ড্রাগন ফলে চাহিদা দিন দিন বিশ্ববাজারে বেড়েই চলেছে। বাংলাদেশসহ নানা দেশে এই ফলের চাষ হয়ে থাকে এবং অনেকে অনেক দেশের রপ্তানি করে থাকে। আজকের আর্টিকেলে আমরা জানবো ড্রাগন ভুলে চাহিদা এবং উপকারিতা সম্পর্কে চলুন আর দেরি না করে আজকের বিস্তারিতভাবে পড়লে ড্রাগন ফল সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। এতক্ষণ ধরে আমাদের ওয়েবসাইটে থাকার জন্য ধন্যবাদ।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url